জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্মিত সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য মেহেদি হাসান, মানিক রায়হানসহ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
কর্মসূচির
উদ্বোধনকালে প্রধান অতিথি মো. হারুনুর রশিদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ
কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও করবে।
তিনি
বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে
হবে। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অন্যতম লক্ষ্য হলো মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ
সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
তিনি
আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের নিতে হবে। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে এ কর্মসূচির মাধ্যমে
নবনির্মিত সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ
গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।