আল নাসরের হয়ে নতুন মৌসুম মন্দ কাটছে না পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। এরইমধ্যে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল তাউওনের বিরুদ্ধে খেলতে নেমে গোলও করেছেন ৪১ বছর বয়সি এ তারকা। ২-১ ব্যবধানে জয় পেয়েছে আল নাসরও। শুক্রবার রাতে ফুটবলজীবনের ৯৭৮তম গোল করলেন সিআর সেভেন। গোল করার পর রোনালদোর আনন্দ উদ্যাপনের ধরন প্রায় সব ফুটবলপ্রেমীর কাছেই অতি পরিচিত। মাঠের কোনায় গিয়ে দর্শকের সামনে ‘সিউ’ উদযাপন করেন তিনি। কিন্তু শুক্রবার রাতে গোল করার পর তেমনটা করলেন না তিনি। যেন ভুলেই গিয়েছিলেন। বিষয়টা সতীর্থ সাদিও মানের কাছে অদ্ভুত ঠেকল। তিনি তাই রোনালদোকে সে কথা জানালেন। জানাতেই রোনালদো যা করলেন, সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল সেই ভিডিওয় দেখা গেছে, গোলের পর মাঠের ধারে দাঁড়িয়ে পানি খাচ্ছেন রোনালদো। কথা বলছেন দলের অন্যদের সঙ্গে। ওই সময় রোনালদোর কাছে ছুটে এলেন সতীর্থ সাদিও মানে। তিনি এসে তার কানে কানে জানালেন যে গোল করার পর তিনি ‘সিউ’ উদ্যাপন করেননি। সতীর্থের কথা শুনেই মাঠে পানির বোতল রেখে ছুটতে শুরু করলেন সিআর সেভেন। এরপর সেই পুরনো ছন্দে লাফিয়ে উঠলেন। শূন্যে ঘুরে হাত দুটো পাশে নামিয়ে চিৎকার করলেন ‘সিউ’। দর্শকরাও ‘সিউ’ বলে চিৎকার করে উঠলেন। আল নাসেরের সতীর্থরা ছুটে গেলেন রোনালদোর কাছে। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 29, 2026
খেলাধুলা
ভুলে গেলেন ‘সিউ’ উদযাপন, মনে করাতেই অদ্ভুত কাণ্ড ঘটালেন রোনালদো!
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026