চট্রগ্রামের রহস্যময়ী স্পিনার মোহাম্মদ রুবেল। বাংলাদেশ এইচপির হয়ে, অস্ট্রেলিয়াতে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি লিগে ৬ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট! দেশের ক্রিকেটে আলোচনার মধ্যমণি এই রূবেল। শুক্রবার (২৮ আগস্ট) সবশেষ ম্যাচে নর্দান ট্যারেটরির স্ট্রাইকের বিপক্ষেও নিয়েছেন ৫ উইকেট! ছয় ম্যাচে তাঁর বোলিং এখন টুর্নামেন্টের অন্যতম বড় আলোচনার বিষয়। নর্দান ট্যারেটরির স্ট্রাইকেরর বিপক্ষে প্রথম পাঁচ বলে তিনি ৭ রান দিলেন। স্কোরকার্ড দেখলে মনে হতে পারে, শুরুটা মোটেও আহামরি ছিল না মোহাম্মদ রুবেলের। কিন্তু এই পাঁচ বলই পরের ডেলিভারিটিকে ভয়ংকর করে তুলেছে। অফস্পিনের সাধারণ বল দিয়ে ব্যাটারকে একদিকে অভ্যস্ত করে ষষ্ঠ বলেই রহস্যময় দুসরায় আঘাত। টপ এন্ড টি-২০তে রুবেলের বোলিংয়ের সাফল্যের রহস্যটা যেন সেখানেই। রুবেলের সবচেয়ে বড় অস্ত্র তাঁর দুসরা। তবে সেটিকে কার্যকর করার জন্য আগে তৈরি করতে হয় মঞ্চ। সেটিই করেন তিনি স্টক ডেলিভারি দিয়ে। পরপর কয়েকটি অফব্রেক বল যখন ব্যাটারকে টার্নের জন্য প্রস্তুত করে, তখন হঠাৎ বল বেরিয়ে যায় বিপরীত দিকে। ব্যাটার যেখানে ভেতরের দিকে বল আসার অপেক্ষায় থাকেন, সেখানেই তৈরি হয় বিভ্রান্তি। প্রথম উইকেটের ক্ষেত্রে এই পরিকল্পনাই যেন নিখুঁতভাবে কাজে লাগিয়েছিলেন রুবেল। তাঁর দ্বিতীয় উইকেট ছিল উল্টো গল্প। সেখানে কোনো রহস্যের প্রয়োজন হয়নি। স্টক অফব্রেকই ব্যাটারের ভেতরে ঢুকে আঘাত করেছে। অর্থাৎ রুবেলের সাফল্য শুধু দুসরায় নয়, বরং স্টক বল আর দুসরা, এই দুটির পারস্পরিক সম্পর্ক। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষেও রুবেল বিশেষভাবে কার্যকর। অফস্পিনারের সাধারণ বল যেখানে বাইরে থেকে ভেতরে আসার কথা, সেখানে তাঁর ডেলিভারির ভিন্নতা ব্যাটারকে বারবার সিদ্ধান্তহীনতায় ফেলছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনেও এই বৈচিত্র্য কাজে লাগছে। টপ এন্ড টি-২০তে এরই মধ্যে তিনি প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপের জন্য বড় মাথাব্যথা হয়ে উঠেছেন। তবে রুবেলের বোলিংয়ে একটি জায়গায় এখনও উন্নতির সুযোগ আছে। সেটা হচ্ছে লেন্থ। তাঁর তুলনামূলক কম উচ্চতা থেকে পাওয়া নিচু ট্রাজেক্টরি ও স্কিড বাউন্স অনেক সময় ব্যাটারকে সমস্যায় ফেলে। কিন্তু বল যদি একটু বেশি শর্ট হয়ে যায়, তখন ব্যাটারের জন্য সেটি তুলনামূলক সহজ হয়ে ওঠে। অর্থাৎ, রহস্য যতই থাকুক, আন্তর্জাতিক মানের বোলার হিসেবে আরও ধারালো হতে হলে লেন্থ নিয়ন্ত্রণে রুবেলকে আরও কাজ করতে হবে। এই রুবেলের উত্থান অবশ্য একদিনের গল্প নয়। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের পর ধীরে-ধীরে নজরে এসেছেন তিনি। ২০২৬ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন এবং দলটির শিরোপা জয়ে অংশ নিয়েছেন। এখন তাঁর সামনে আরও বড় দরজা। টপ এন্ডে নিয়মিত উইকেট নিচ্ছেন রুবেল। একবার ভাবুন, বাংলাদেশের ধীর ও নিচু উইকেটে তাঁর কতটা ভয়ানক হতে পারে!
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026