আসিয়ান কাপ উপলক্ষে ২৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলি। ইতোমধ্যে দুই দিন অনুশীলনও করেছে সেই খেলোয়াড়রা। তবে দেশের বাইরের লিগে খেলা প্রবাসী ফুটবলারদের নাম এখনও ঘোষণা করেননি কোচ, যাদের কয়েকজনকে আলাদাভাবে পরখ করতে চান তিনি। জাতীয় দলের ক্যাম্পে ছিলেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। বসুন্ধরা কিংসের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বাংলাদেশ ছেড়েছেন। কিউবাকে ২-৩ দিনের জন্য অনুশীলনে দেখতে চান ডুলি। কিন্তু তাকে নাকি নিজ খরচে আসতে হবে। জাতীয় দলে খেলা ফুটবলার কেন নিজ খরচে এসে আবার পরীক্ষা দেবেন এই প্রশ্ন উঠেছে ফুটবল অঙ্গনে। এনিয়ে ডুলি অন্যরকম উত্তর দিয়েছেন, ‘এখানে আমি কোনো সমস্যা দেখছি না। যিনি আবার জাতীয় দলে ফিরতে চান, তাকে সবার সামনে এসে নতুন কোচিং স্টাফের সামনে পরীক্ষা দিতে হবে। তাকে প্রমাণ করতে যে তিনি অন্যদের চেয়ে ভালো এবং তিনি যদি ভালো করেন এবং দলে নেওয়া হয়, তখন তার ফ্লাইটের খরচ ফেডারেশন দিয়ে দেবে। কিউবার পাশাপাশি গোলরক্ষক সাইফ, সুকি ইতফকা এবং অ-২০ দলে এই মুহূর্তে থাকা অ্যাডাম আব্বাস এবং জিদানও জাতীয় দলের সঙ্গে ২-৩ দিন অনুশীলনের সুযোগ পাবেন। সেই অনুশীলনে পারফরম্যান্সের ভিত্তিতে কোচ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। প্রবাসী ফুটবলারদের জন্য সেপ্টেম্বরে আলাদা ট্রায়ালের ব্যবস্থা করার কথা শোনা গেলেও সেখান থেকে সরে এসে এখন প্রাথমিক স্কোয়াডের সঙ্গেই পরীক্ষামূলক অনুশীলন চলতে পারে। কিউবা নিজ থেকে বাংলাদেশ দলে খেলতে চেয়েছেন নাকি কোচ তাকে দেখতে চেয়েছে বিষয়টি পরিষ্কার নয়। যদি কোচ কিংবা ফেডারেশন চেয়ে থাকে, তাহলে কিউবার নিজ খরচে আসাটা প্রশ্নবিদ্ধ আলোচনাই। আবার কিউবার আগ্রহের প্রেক্ষিতে যদি কোচ সুযোগ দিয়ে থাকেন ট্রায়ালে, তাহলে এমন প্রশ্নও উঠতে পারে যে, জাতীয় দলের ক্যাম্প কি পরীক্ষাক্ষেত্র?
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 29, 2026
খেলাধুলা
আসিয়ানের ক্যাম্পে কিউবাসহ কয়েক প্রবাসীর পরীক্ষা নেবেন ডুলি
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026