বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 29, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

রাশিয়ার ড্রোন হামলার পর কিয়েভে ভয়াবহ বিস্ফোরণ নিহত ২৭

Published: August 29, 2026 at 12:21 PM
রাশিয়ার ড্রোন হামলার পর কিয়েভে ভয়াবহ বিস্ফোরণ নিহত ২৭

রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান তইমুর তাকাচেঙ্কো হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধার অভিযান চলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার একটি ড্রোন ওই গুদামে আঘাত হানার পর সেখানে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুদামটিতে অস্ত্র বা বিস্ফোরক মজুত ছিল কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ। জেলেনস্কি বলেন, কোনো আবাসিক এলাকা বা বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক রাখা উচিত নয়। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, কিয়েভের একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ওই স্থাপনায় ড্রোন তৈরির উপকরণ মজুত ছিল বলে জানিয়েছে মস্কো। গত কয়েকদিন ধরে কিয়েভে রুশ হামলার তীব্রতা বেড়েছে। ইউক্রেনের বিভিন্ন বাণিজ্যিক স্থাপনায় হামলার পাল্টা জবাব হিসেবেই রাশিয়া বাণিজ্যিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।