শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 28, 2026
August 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দু’জোড়া বোনসহ ৫ শিশুর মৃত্যু

Published: August 28, 2026 at 12:51 PM
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দু’জোড়া বোনসহ ৫ শিশুর মৃত্যু

সদর উপজেলায় পদ্মার শাখা মরা নদীতে গোসল করতে নেমে পনিকে ডুবে দুজোড়া সহদোর বোন সহ পাঁচ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুর পৌনে টার দিকে দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের অদূরে নদীর ঘাটে মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। মৃতরা হল- চর চাকলা গ্রামের  নেজামুদ্দিনের দুই দেয়ে সুমাইয়া সুরাইয়া, একই গ্রামের মাসুদ আলীর দুই মেয়ে আরিবা সুমাইয়া এবং ওই গ্রামেরই শরিফুল ইসলামের মেয়ে শরীফা। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পরিচয় নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট নং ওয়ার্ড সদস্য মজিবুর রহমান সংশ্লিষ্ট গ্রাম পুলিশ সাইদুর রহমান পরিচয়গুলো নিশ্চিত করে বলেন, দুপুরে জুম্মার নামাজের সময়  মৌসুমী পানি বৃদ্ধির কারণে পদ্মার সাথে যুক্ত হওয়া পানি বাড়া মরা নদীতে গোসলে নেমে তলিয়ে যেতে শুরু করলে বাঁচার জন্য পরস্পরকে আঁকড়ে ধরে একসাথে শিশু ডুবে যায়। এসময় কয়েকজন স্থানীয়  বিষয়টি খেয়াল করে চিৎকার শুরু করলে গ্রামবাসী অনেকইে নামাজ ছেড়ে দৌড়ে এসে জনকেই নদী থেকে  মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসিউপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান। তারা বলেন, এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।