বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 28, 2026
খেলাধুলা
খেলাধুলা

দিনুশার জোড়া সেঞ্চুরির বীরত্বে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা

Published: August 28, 2026 at 12:46 PM
দিনুশার জোড়া সেঞ্চুরির বীরত্বে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা

 

কলম্বো টেস্টের চতুর্থ দিন পর্যন্ত ম্যাচের নাটাইটা ছিল ভারতের হাতে। পঞ্চম দিনে এসে ভারতের নিশ্চিত জয় কেড়ে নিয়ে ম্যাচ ড্র করলো শ্রীলঙ্কা, আরও নির্দিষ্ট করে বললে করালেন সোনাল দিনুশা। শেষ দিনে দিনুশার দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ ড্র করেছে লঙ্কানরা। ভারতকে জিততে দেননি দিনুশা। ৬ উইকেট হারিয়ে ২২৯ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। ক্রিজে টিকে থাকা সোনাল দিনুশা এবং কেশারা নুয়ান্থা দেখেশুনে খেলেছেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে রানও বের করেছেন। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে লঙ্কানদের ইনিংস।