এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে অংশ নিতে বাংলাদেশ দলের উজবেকিস্তান যাওয়ার মধ্যেই ঘণ্টা বেজে গেছে অনূর্ধ্ব-১৭ দলের। বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়ে গেলো অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ড্র। বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। স্বাগতিক দলটি ছাড়াও বাংলাদেশের সঙ্গে এই গ্রুপে আছে সিরিয়া, ভুটান ও ম্যাকাও।বাছাই পর্বের খেলা হবে ৮ থেকে ২০ নভেম্বর। প্রথম দিনই বাংলাদেশের ম্যাচ আছে। প্রতিপক্ষ সিরিয়া।এএফসির এই বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ খেলে ১৯৮৬ সাল থেকে। এ পর্যন্ত ৬ বার অংশ নিয়ে বাংলাদেশ একবার রানার্সআপ হয়েছে। বাছাইয়ে বাংলাদেশের বড় জয় ১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে ২৮-০ গোলে এবং বড় হার ২০০৭ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯-১ গোলে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 27, 2026
খেলাধুলা
বাছাইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সিরিয়া
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026