গোলবারে শক্তি বাড়াতে নতুন ঠিকানা খুঁজে নিলেন ক্রোয়েশিয়ার তারকা গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। তুরস্কের ক্লাব ফেনারবাচে থেকে ৩১ বছর বয়সী এই গোলরক্ষককে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লিভাকোভিচকে দলে নিতে বার্সেলোনার খরচ হতে পারে সর্বোচ্চ ৪ মিলিয়ন ইউরো (প্রায় ৪৭ লাখ ডলার)। ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে গিয়ে কী বললেন স্প্যানিশ মিডফিল্ডার ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে গিয়ে কী বললেন স্প্যানিশ মিডফিল্ডার বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্রোয়েশিয়ার এই গোলরক্ষক ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চার মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ফেনারবাচে থেকে গত মৌসুমে ধারে জিরোনায় খেলতে গেলেও মাঠে নামার সুযোগ পাননি লিভাকোভিচ। তবে ২০২২ বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল দারুণ আলোচিত। জাপান ও ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সেভ করে ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। ক্রোয়েশিয়ার হয়ে এবারের বিশ্বকাপেও খেলেছেন লিভাকোভিচ। এবার বার্সেলোনায় মূল গোলরক্ষক হোয়ান গার্সিয়ার ব্যাকআপ হিসেবে থাকবেন লিভাকোভিচ। তার সঙ্গে ব্যাকআপ গোলরক্ষকের ভূমিকায় থাকছেন অভিজ্ঞ পোলিশ তারকা ভয়চেখ শেজনি।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026