শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 13, 2026
August 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক)-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ

Published: August 26, 2026 at 12:36 PM
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক)-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর উদ্যোগে বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়। এছাড়া পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের চারা অবমুক্ত করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পত্নী এবং বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।