তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক বন্যায় নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। এ ঘটনায় ২৯১ জন বিদেশিসহ কয়েক শত মানুষ নিখোঁজ রয়েছেন। বন্যার পানিতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো। নেপালি গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সীমান্তের তিব্বত অংশ থেকে আসা পানির প্রবল স্রোতে ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে নুয়াকোট ও ধাদিং জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র উপ-মহাপরিদর্শক অবি নারায়ণ কাফলের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নুয়াকোট ও ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত অন্তত আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিকসহ অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তবে বাংলাদেশি রয়েছেন কি না এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া রাসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য নিখোঁজ রয়েছেন। সশস্ত্র পুলিশ বাহিনীরও সাত সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 26, 2026
আন্তর্জাতিক
আকস্মিক বন্যায় নেপালে ১৭ জনের মৃত্যু, ২৯১ বিদেশি পর্যটক নিখোঁজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026