সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 24, 2026
August 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চতুর্থ দিনের খেলায় পয়েন্ট ভাগ সদর ও শিবগঞ্জের

Published: August 24, 2026 at 02:51 PM
চতুর্থ দিনের খেলায় পয়েন্ট ভাগ সদর ও শিবগঞ্জের

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সোমবার বিকেলে নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ দিনের খেলায় মুখোমুখি হয় সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলা দল। তবে খেলাটি ১-১ গোলে ড্র হয়। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ম্যাচ সেরার পুরস্কার পান সদর উপজেলা দলের জয় কুমার। 


বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) এই খেলা শুরু হয়। খেলা উপভোগ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা পরিষদের প্রশাসক হানুরুর রশীদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউর রহমান মিটুসহ অন্যরা।


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। পৃষ্ঠপোষকতা করছে শিল্পপ্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’। 


আয়োজকরা জানান, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করা এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।