সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 24, 2026
August 24, 2026
খেলাধুলা
খেলাধুলা

লা লিগায় অভিষেক ম্যাচেই ইতিহাস অ্যান্থনি গর্ডনের

Published: August 24, 2026 at 01:22 PM
লা লিগায় অভিষেক ম্যাচেই ইতিহাস অ্যান্থনি গর্ডনের


লা লিগায় বার্সেলোনার হয়ে এক দুর্দান্ত অভিষেক হয়েছে ইংলিশ তারকা অ্যান্থনি গর্ডনের। এলচের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্ট করেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার।

এই কীর্তির মাধ্যমে একবিংশ শতাব্দীতে লা লিগায় অভিষেক ম্যাচেই দুটি অ্যাসিস্ট করা প্রথম খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে গড়লেন রেকর্ড।

সোমবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে এলচেকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা । ম্যাচের দ্বিতীয়ার্ধে বার্সার তরুণ সেনসেশন লামিনে ইয়ামালের পরিবর্তে মাঠে নামেন গর্ডন। মাঠে কাটানো ২৬ মিনিটে তার ক্ষিপ্রতা ও নিখুঁত পাসিং প্রতিপক্ষের রক্ষণভাগকে স্তব্ধ করে দেয়।

ম্যাচের ৬৭ মিনিটে গর্ডনের চমৎকার পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান রাফিনিয়া। এর ঠিক চার মিনিট পর, অর্থাৎ ৭১ মিনিটে তার আরেকটি ডিফেন্স-চেরা পাস থেকে গোল উৎসবে মাতেন ফের্মিন লোপেস। 

ম্যাচের বাকি গোলগুলো করেন করিম আদেয়েমি এবং রাফিনিয়া (নিজের দ্বিতীয়) । বড় জয়ের পর বার্সেলোনা শিবিরে বইছে আনন্দের হাওয়া।

বিশেষ করে নতুন ক্লাব ও সম্পূর্ণ ভিন্ন এক লিগে এসে গর্ডন যেভাবে মানিয়ে নিয়েছেন, তা ফুটবল বিশেষজ্ঞদের প্রশংসায় ভাসাচ্ছে।