সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 24, 2026
August 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

কর্মী সালমা খাতুনের ইন্তেকাল শোকসন্তপ্ত পরিবারের পাশে প্রয়াস

Published: August 24, 2026 at 01:14 PM
কর্মী সালমা খাতুনের ইন্তেকাল শোকসন্তপ্ত পরিবারের পাশে প্রয়াস

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সিনিয়র অফিসার সালমা খাতুন গত শনিবার দিবাগত রাত আনুমানিক ১.৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর তালপট্টি গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। 

শোক বার্তায় তিনি বলেন— মরহুমা সালমা খাতুন ২০১১ সালের ২৬ নভেম্বর প্রয়াস পরিবারে যোগদান করেন। দীর্ঘ প্রায় দেড় দশকের কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার অনন্য স্বাক্ষর রেখেছেন। সর্বশেষ তিনি ইউনিট-৩৭ (দ্বীগ্রাম) থেকে বদলি হয়ে ইউনিট-১১ (ফতেপুর, নাচোল)-এ সিনিয়র অফিসার হিসেবে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কর্মরত ছিলেন। তিনি ছিলেন একজন বিনম্র, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ সহকর্মী। সেবাগ্রহীতা সদস্যদের প্রতি তার আন্তরিকতা এবং সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ তাকে সবার কাছে প্রিয় ও শ্রদ্ধাভাজন করে তুলেছিল। তার চলে যাওয়া প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির জন্য এক অপূরণীয় ক্ষতি। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন তিনি। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, আজ বিকেলে শোকসন্তপ্ত পরিবারকে সমাবেদনা জানাতে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের তালপট্টি গ্রামের বাড়িতে যান প্রয়াসের পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) আলেয়া ফেরদৌস। সেখানে গিয়ে মরহুমা সালমার স্বামীসহ অন্যদের সমবেদনা জানান। এ সময় আলেয়া ফেরদৌস মরহুমার দাফনের খরচ হিসেবে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

আলেয়া ফেরদৌস জানান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির একজন কর্মকর্তা হিসেবে অন্যান্য যেসব সুযোগ-সুবিধা রয়েছে তা অবিলম্বে তার পরিবারকে বুঝিয়ে দেয়া হবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ইশরাত জাহান, জোনপ্রধান রবিউল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক ওজিউর রহমান, ইউনিট-৩ ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।