সোমবার ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 24, 2026
August 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি: ডিলারের অর্থদন্ড, ৪১০ বস্তা সার উদ্ধার

Published: August 24, 2026 at 12:50 PM
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি: ডিলারের অর্থদন্ড, ৪১০ বস্তা সার উদ্ধার


সদর উপজেলায় কৃষি বিভাগকে সাথে নিয়ে অভিযান চার্লিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে  রাসায়নিক সার বিক্রি এবং ৪১০ বস্তা সার মজুদের অভিযোগে সারের খুচরা ডিলার নূর ইসলাম নামে এক ব্যাক্তিকে লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ দুপুর দেড়টার দিকে ঝিলিম ইউনিযনের হোসেনডাঙ্গা এলাকায় মেসার্স ইসলাম ট্রেডার্স নামে ওই ডিলারের দোকনে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ৪০ ধারায় ওই খুচরা ডিলারকে লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া মজুদ ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ৪৫ বস্তা টিএসপি সার উদ্ধার করে  স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রির টাকা দোকান মালিককে বুঝিয়ে দেয়ার জন্য সংশ্লিস্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযানকালে সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।