চাঁপাইনবাবগঞ্জ শহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবতীর মৃত্যু হয়েছে। রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল সোয়া ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে শহরের মহাডাঙ্গা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্ত:নগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় ওই যুবতী। চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশনের সহকারী মাষ্টার মো.ওবাইদুল্লাহ বলেন, মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবতী নিহত হন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ি ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার সরকার বলেন, খবর পেয়ে জিআরপি মরদেহ উদ্ধার করেছে। ট্রেনের ধাক্কায় যুবতীর এক হাত ও এক পা ভেঙ্গে যায়। মাথাও জখম হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিআইডির ক্রাইমসিন ইউনিট পরিচয় শনাক্তের জন্য যুবতীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।
মহাডাঙ্গা
এলাকাবাসীর বরাতে জিআরপি কর্মকর্তা আশিষ বলেন, ওই যুবতীতে ৪/৫ দিন যাবৎ
এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই তরুনী তাঁর
বাড়ি খুলনা, যশোর অঞ্চলে বলে এলাকাবাসীকে জানিয়েছিল। এ ঘটনায় রাজশাহী
রেলওয়ে থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান জিআরপি কর্মকর্তা আশিষ।