বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 13, 2026
May 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু ‘টোল ফ্রি’ করার দাবিতে ডিসি অফিস ঘেরাও

Published: May 13, 2026 at 01:54 PM
চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু ‘টোল ফ্রি’ করার দাবিতে ডিসি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জ শহরের সঙ্গে শিবগঞ্জ ও সোনামসজিদ স্থলবন্দর সংযোগকারী মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন সেতু টোলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’। আজ সকালে ডিসি অফিসের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে সংগঠনের আহ্বায়ক তরিকুল আলম মোল্লা, আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ, ব্যবসায়ী ইকবাল হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, ১৯৯৩ সালে চালু হওয়া এই সেতু প্রতিদিন হাজারো মানুষ ব্যবহার করেন। এত বছর পরও উভয়মুখী টোল আদায় সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। বিশেষ করে শ্রমজীবী, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা অবিলম্বে টোল আদায় বন্ধের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, দাবি না মানলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আগামী ১৮ মে সড়ক ভবন অবরোধ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। এদিকে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী জানান, বিষয়টি সরকার অবগত রয়েছে, তবে এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা পাওয়া যায়নি।