বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 13, 2026
May 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

Published: May 13, 2026 at 11:43 AM
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১২নং চরবাগডাঙ্গা ইউপি’র ৩নং ওয়ার্ড মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রাম এলাকায় ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক কারবাররিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫| র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, আসামী জয়নাল টুলুর বাড়ীর গোয়ালঘরে অভিযান চালিয়ে হেরোইন সহ আসামী জয়নাল টুলু নামে একজনকে আটক করে| এ ঘটনায় আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় আলামত ও ধৃত আসামী হস্তান্তর পূর্বক এজাহার দায়ের করা হয়েছে|