বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 13, 2026
May 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা জোরদার বিষয়ক সমন্বয় সভা

Published: May 13, 2026 at 11:56 AM
গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা জোরদার বিষয়ক সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভার আয়োজন করে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে উপস্তিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা খাতুন ,  গ্রাম আদালতের জেলা  ম্যানেজার শফিকুর রহমান , জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্থানীয় অংশীজন ও গণমাধ্যমকর্মীরা। সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বল্প খরচে বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে প্রচার-প্রচারণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা বৃদ্ধি এবং কার্যক্রম আরও গতিশীল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।