ইরানের
বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার ঘোষণার অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে আন্তর্জাতিক
মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি
কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫
ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি
কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৪
ডলারে দাঁড়ায়। ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, দেশটির বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক
পদক্ষেপের একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ সামনে
আসছে।