বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 24, 2026
খেলাধুলা
খেলাধুলা

নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের

Published: August 24, 2026 at 12:19 PM
নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হতে যাচ্ছে ডিপি ওয়ার্ল্ড এসিসি ওমেন্স এশিয়া কাপ- ২০২৬। আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই আসরে বাংলাদেশের সামনে প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়া। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। একই গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।