বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 22, 2026
খেলাধুলা
খেলাধুলা

শরীফুলে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

Published: August 22, 2026 at 01:35 PM
শরীফুলে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

 

শেষ বিকালে ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। টেস্টের আশা বাঁচিয়ে রাখতে নেতৃত্ব দিয়েছেন শরীফুল ইসলাম। একাই ইনিংসে ৬ উইকেট নিয়ে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। যেন কেউ একজন সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন। চোটের কারণে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের সাক্ষী হতে না পারায় বাংলাদেশি পেসার শরিফুল গতির ঝড় তুলে প্রতিপক্ষের ব্যাটারদের দাঁড়াতেই দেননি। শরীফুলের আগুনে পুড়ে অঙ্গার হওয়ায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিতে পারল না অস্ট্রেলিয়া। দিন শেষে অবশ্য ১০১ রানের লিড নিয়েছে তারা।