বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর সময়সূচি আবারও পেছানো হয়েছে। তবে জাতীয় দলের ক্যাম্প শুরুর দিনক্ষণ নির্ধারিত হয়েছে আগামী ২৭ আগস্ট। ২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) অংশগ্রহণকারী সব ক্লাবকে প্রথম ধাপের খেলোয়াড় নিবন্ধন শেষ করতে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মূলত বারবার সময় বাড়ানোর পরও বসুন্ধরা কিংস, আবাহনী ও ইয়াং মেন্স ফকিরেরপুল ক্লাব ফিফার খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে না পারায় ঘরোয়া মৌসুমের শুরুটা আবার পিছিয়ে দিতে হয়েছে। অংশগ্রহণকারী ক্লাবগুলোকে পাঠানো এক চিঠিতে বাফুফে জানিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ। এর আগে টুর্নামেন্টটি ২৮ আগস্ট শুরু হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী ঘরোয়া ফুটবল মৌসুমও শুরু হবে ১৮ সেপ্টেম্বর। যা পূর্বনির্ধারিত ২৫ আগস্টের চেয়ে প্রায় এক মাস পিছিয়ে গেছে। ফেডারেশন কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও ঢাকার জাতীয় স্টেডিয়ামে।এদিকে, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফার আন্তর্জাতিক উইন্ডো থাকায় জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট থেকে শুরু করার নির্দেশনা দিয়েছে বাফুফে। ঘরোয়া সূচিতে এরপর আরও একটি বিরতি তৈরি হবে ফর্টিস এফসির এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণের কারণে। মহাদেশীয় এই প্রতিযোগিতার গ্রুপ পর্ব ১৭ থেকে ২৩ অক্টোবর কুয়েতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাফুফে জানিয়েছে, বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপে ফর্টিস এফসির ম্যাচগুলো লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর আয়োজন করা হবে। এরপর ঘরোয়া ফুটবলে আবারও বড় ধরনের বিরতি আসবে সাফ চ্যাম্পিয়নশিপের কারণে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আসর। যার আয়োজক বাংলাদেশ।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 22, 2026
খেলাধুলা
জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026