বিশ্বকাপ ফাইনালে হারের এক মাস পরও সেই ক্ষত যেন শুকায়নি আর্জেন্টিনার। এবার বিশ্বকাপের ফাইনালে ওঠার পথ, ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সেমিফাইনাল জয় এবং দলকে ঘিরে কথিত আর্জেন্টিনা বিরোধী প্রচারণার অভিযোগ তুলে শক্তিশালী এক ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। গোলডটকম-এর প্রতিবেদন অনুযায়ী, ঠিক এক মাস আগে স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচে হারের পর এই ভিডিও প্রকাশ করা হয়েছে। ফলে নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপযাত্রা এবং দলটির প্রতি সমর্থকদের আবেগ। ভিডিওতে দেখা গেছে আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস, গুরুত্বপূর্ণ ম্যাচের নানা মুহূর্ত এবং প্রতিটি রাউন্ডে প্রতিকূলতা পেরিয়ে দলের এগিয়ে যাওয়ার দৃশ্য। এএফএর কর্মকর্তারা তুলে ধরেছেন-ব্যাপক সংশয়, সমালোচনা ও চাপের মধ্যেও আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল। ভিডিওর শুরুতেই প্রতিটি ধাপে কঠিন পরিস্থিতি সামলে দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তবে ভিডিওর বার্তা সরাসরি সমালোচকদের উদ্দেশে ছিল। সেখানে বলা হয়েছে, ‘এক মাস আগে এমন কিছু ঘটেছিল, যা অনেক মানুষই চায়নি। আর্জেন্টিনা আরেকটি বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। আমরা প্রতিটি ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছি। এএফএর বক্তব্য অনুযায়ী, জাতীয় দলের বিরুদ্ধে পরিকল্পিত ও সংগঠিত নানামুখী প্রচারণাও চালানো হয়েছিল। তবে স্পেনের কাছে ফাইনালে হারলেও দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত তারা। ভিডিওতে বলা হয়েছে, ‘এই দলটি আর্জেন্টিনার মানুষকে আরেকটি ফাইনাল উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে এসেছিল। আমাদের বিরুদ্ধে যত আর্জেন্টিনা বিরোধী প্রচারণাই চালানো হোক না কেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। ভিডিওর শেষাংশে বেশি গুরুত্ব পেয়েছে দলের আবেগ এবং নেতৃত্ব। যেকোনো পরিস্থিতিতে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে সেখানে। বার্তায় বলা হয়েছে, ‘কেউ যদি আপনাকে বলে কিছু একটা ঘটেছে, তাকে বলুন হ্যাঁ, ঘটেছে। যা ঘটেছিল সেটা হলো এমন একটি দল, যারা জয়ের জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিল, শেষ পর্যন্ত লড়েছিল এবং মাথা উঁচু করে মাঠ ছেড়েছিল।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 20, 2026
খেলাধুলা
বিশ্বকাপ ফাইনালের এক মাস পর বিস্ফোরক ভিডিও ষড়যন্ত্রের অভিযোগ আর্জেন্টিনার
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026