রদ্রির ভবিষ্যৎ ঘিরে সবকিছুই যেন খুব দ্রুত ঘটে গেল। ম্যানচেস্টার সিটির অনেক সাফল্যের নায়ক এই স্প্যানিয়ার্ড হয়ে গেলেন বার্সেলোনার। ব্যালন দ’র জয়ী মিডফিল্ডারকে দলে পেয়ে খুব খুশি কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিক। রদ্রিকে পেতে আগ্রহী ছিল রেয়াল মাদ্রিদও। তবে বিশ্বকাপজয়ী এই তারকার ‘হৃদয় জুড়ে’ ছিল বার্সেলোনা। সেটা বুঝতে পেরেই সরে যায় মাদ্রিদের দলটি এবং রদ্রি ছুটি কাটিয়ে ক্লাবে ফেরার পর থেকেই তার দলবদল ঘিরে সবকিছু দ্রুত ঘটে যায়। ৩০ বছর বয়সী ফুটবলারকে চার বছরের চুক্তিতে দলে নেওয়ার কথা মঙ্গলবার জানায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। পরে ক্লাবের মিডিয়ায় রদ্রিকে নিজ দলে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ফ্লিক। তাকে চুক্তিভুক্ত করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে চলে আসে, আমরাও তাই তাকে দলে আনার ভাবনায় শতভাগ নিশ্চিত ছিলাম। এই জার্মান কোচের চোখে, ছয় নম্বর খেলোয়াড় হিসেবে রদ্রির চেয়ে বর্তমান ফুটবলে ভালো আর কেউ নেই। সে চমৎকার খেলোয়াড়, যে প্রতিটি দলেই বিশেষ কিছু যোগ করে। আমার জন্য তাকে এখানে পাওয়াটা দারুণ ব্যাপার। আমার মতে, সেই সম্ভবত সবচেয়ে সেরা নাম্বার সিক্স। সে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে, রক্ষণেও দলকে সাহায্য করে, বাতাসে বল দখলের লড়াইয়ে সে জিততে পারে, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর অবশ্যই, সে দলের সবার মান বাড়িয়ে দেয়।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 19, 2026
খেলাধুলা
বিশ্বের সেরা ৬ নম্বরকে পেয়ে রোমাঞ্চিত বার্সেলোনা কোচ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026