ইরান
'যুদ্ধ এবং কূটনীতি উভয়ক্ষেত্রেই বিজয়ী হয়েছে' বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ তিনি উল্লেখ
করেন, যারা শুরুতে তেহরানের 'শর্তহীন আত্মসমর্পণ' চেয়েছিল, তারা পরবর্তীতে আলোচনার জন্য অনুনয় করেছে। এক অনুষ্ঠানে বক্তৃতাকালে
আরাগচি জানান, বিশ্বের বৃহত্তম সামরিক শক্তি ও পশ্চিমা বিশ্বসহ
একাধিক দেশের সমর্থনপুষ্ট বাহিনীর বিরুদ্ধে ইরান বহু দিন ধরে প্রতিরোধ গড়ে তুলেছিল। আরাগচি দাবি করেন, তেহরান শুরুতে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছিল এবং লড়াই চালিয়ে গিয়েছিল, যতক্ষণ না প্রতিপক্ষ ইরানের
শর্তে যুদ্ধবিরতি ও আলোচনায় রাজি
হয়।