বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 18, 2026
খেলাধুলা
খেলাধুলা

শাস্তি পেলেন ‘দোষী সাব্যস্ত’ ওয়ার্নার

Published: August 18, 2026 at 12:24 PM
শাস্তি পেলেন ‘দোষী সাব্যস্ত’ ওয়ার্নার

 

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ গত মাসে স্বীকার করার পর শেষ পর্যন্ত বড় শাস্তির মুখে পড়লেন সাবেক অস্ট্রেলিয়ান ড্যাশিং ওপেনার ডেভিড ওয়ার্নার। আদালত থেকে তাকে দোষী সাব্যস্ত করে শুধু নগদ জরিমানাই করা হয়নি, পাশাপাশি রাখা হয়েছে কড়া নজরদারিতে। মধ্যম মাত্রার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সিডনির ওয়েভারলি লোকাল আদালত ৩৯ বছর বয়সী এই তারকা ব্যাটারকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন। একই সঙ্গে ওয়ার্নারকে এখন থেকে গাড়ি চালানোর ক্ষেত্রে বাধ্যবাধকতা হিসেবে ‘ইন্টারলক ডিভাইস’ ব্যবহার করার কঠোর নির্দেশ দিয়েছেন বিচারক।