সোমবার ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 17, 2026
August 17, 2026
খেলাধুলা
খেলাধুলা

সোনালের সেঞ্চুরির পরেও গলে ভারতের দাপট

Published: August 17, 2026 at 12:39 PM
সোনালের সেঞ্চুরির পরেও গলে ভারতের দাপট

গলে রানের পাহাড় গড়েছে ভারত। ৪৬২ রানের বিপরীতে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে যেন চাপে নুইয়ে পড়েছে শ্রীলঙ্কা।

কেননা ২৮৪ রানেই শেষ তাদের ইনিংস। এতে ১৭৮ রানে এগিয়ে থেকে গলের নাটাই ভারতের হাতেই।

ঘরের মাঠে শুধু শ্রীলঙ্কার দুই ব্যাটারই প্রতিরোধ গড়তে পেরেছে। সোনাল দিনুশা ও নিরোশান ডিকওয়েলা ছাড়া বাকিরা আসা-যাওয়ার মিছিলে ছিলেন।

কতটা আসা-যাওয়ার মিছিলে ছিলেন শ্রীলঙ্কার ব্যাটাররা তা স্কোরকার্ড দেখলেই স্পষ্ট হবে।

দলীয় ৯০ রানেই অর্ধেক উইকেট হারায় তারা। ৫ উইকেটের শুরুটাই হয় আবার ইনিংসের প্রথম ওভারে। নিশান মাদুশকাকে (০) আউট করে শুরুটা করেন মোহাম্মদ সিরাজ।

ভারতীয় পেসারের সঙ্গে দ্রুতই উদযাপনে মাতেন ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নামা মানভ সুতর। শুরুর পাঁচ উইকেটের দুটিই নেন বাঁহাতি স্পিনার।

সেই ধাক্কা ষষ্ঠ উইকেটে সামাল দেন সোনাল-ডিকওয়েলা। ১৪৬ রানের জুটি গড়ে ফলোওয়ান থেকে লঙ্কানদের বাঁচান। ৮০ রানে ডিকওয়েলা আউট হওয়ার পরেই দ্বিতীয় ধস শুরু হয় তাদের।

তবে তার সতীর্থ না পারলেও ধ্বংস্তূপের মধ্যেই ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি তুলে নেন সোনাল।

তবে প্রথম সেঞ্চুরির ইনিংসকে বড় করতে পারেননি সোনাল। কাঁটায় কাঁটায় ১০০ রান করেই রবীন্দ্র জাদেজার বাঁহাতি স্পিনে এলবিডব্লিউ হয়ে ফেরেন ২৫ বছর বয়সী ব্যাটার। বাঁহাতি ব্যাটার ইনিংসটি সাজান ৪ চার ও ২ ছক্কায়। শ্রীলঙ্কা শেষ ৫ উইকেট হারায় ৪৮ রানে। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মানভ। বিপরীতে ৩ টি নেন আরেক বাঁহাতি স্পিনার জাদেজা। শ্রীলঙ্কা অলআউট হতে তৃতীয় দিনের খেলার সমাপ্তি টানেন মাঠের আম্পায়ারদ্বয়। পরে অবশ্য বৃষ্টিও শুরু হয়।