বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 17, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও স্থল অবরোধ কোনো প্রভাব ফেলবে না: ইরান

Published: August 17, 2026 at 12:25 PM
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও স্থল অবরোধ কোনো প্রভাব ফেলবে না: ইরান

 যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং স্থল ও নৌ অবরোধের পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিষেধাজ্ঞা-যার মধ্যে একটি কথিত স্থল অবরোধও অন্তর্ভুক্ত রয়েছে। তা তেহরানের অবস্থানে কোনো ফেলবে প্রভাব না। তিনি ওয়াশিংটনকে ১৯৫৩ সালে ইরানে সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া ‘যুদ্ধ, বৈষম্য, চাপ এবং নিষেধাজ্ঞার এক দুষ্টচক্রে’ আটকে থাকার জন্য অভিযুক্ত করেন। বাঘাই বলেন, ডেমোক্রেট প্রশাসনের অধীনে ‘পঙ্গু করে দেওয়া নিষেধাজ্ঞা’ এবং ট্রাম্পের প্রথম মেয়াদের ‘সর্বোচ্চ চাপের’ অভিযানসহ পূর্ববর্তী মার্কিন পদক্ষেপগুলো ব্যর্থ হয়েছে।