বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 16, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইয়েমেনে ফের উত্তেজনা: মোখা-মারিবে হুতিদের নতুন হামলা

Published: August 16, 2026 at 02:03 PM
ইয়েমেনে ফের উত্তেজনা: মোখা-মারিবে হুতিদের নতুন হামলা


যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মোখা ও মারিব অঞ্চলে নতুন করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আজ স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই হামলার তথ্য নিশ্চিত করা করেছে। ইয়েমেনের প্রেসিডেন্ট নেতৃত্বাধীন কাউন্সিলের সদস্য তারিক সাহেহের নেতৃত্বাধীন ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস’ এক বিবৃতিতে জানিয়েছে, মোখা অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। অন্যদিকে, মারিবের প্রাদেশিক সরকারি তথ্য কার্যালয় জানিয়েছে, গতকাল সন্ধ্যায় শহরের বেশ কয়েকটি আবাসিক এলাকা লক্ষ্য করে অন্তত ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় চারজন আহত হয়েছেন এবং ঘরবাড়িসহ বেসামরিক সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।