বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 16, 2026
খেলাধুলা
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড বাংলাদেশের

Published: August 16, 2026 at 02:00 PM
অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড বাংলাদেশের

 

পাকিস্তান-ভারত ও শ্রীলংকাকে টপকে এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। অজিদের মাটিতে নিজেদের তৃতীয় টেস্টে জয়ের স্বাদ নিয়ে রেকর্ড গড়েছে টাইগাররা। ২০০৩ সালে প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট হোয়াইওয়াশ হয়েছিল টাইগাররা। অবশেষে ২৩ বছর পর অসিদের ডেরায় নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নেমে জয় তুলে নেয় টাইগাররা। ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তবে সব মিলিয়ে যৌথভাবে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জিতল বাংলাদেশ। নিজেদের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।