মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ৭-২ গোলের বড় জয় পেয়েছে জাতীয় হকি দল। জাতীয় দলের হয়ে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ আশরাফুল। ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে দারুণ লড়াই হয়েছে। প্রথম দুই কোয়ার্টারে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটি ছিল ২-২ গোলে সমতায়। যুব দলের হয়ে মোহাম্মদ আবদুল্লাহ ও ইসমাইল একটি করে গোল করে জাতীয় দলকে চাপে রাখেন। তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায় সিনিয়র দলকে। পরের দুই কোয়ার্টারে কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে শুরু করে জাতীয় দল এবং ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। একের পর এক দুর্দান্ত পেনাল্টি কর্নার আদায় করে গোলের দেখা পেতে থাকে তারা। জাতীয় দলের হয়ে মোহাম্মদ আশরাফুল তিনটি, আমিরুল ইসলাম দুটি এবং রেজাউল করিম বাবু ও পুষ্কর ক্ষিসা মিমো একটি করে গোল করেন। তাতেই বড় জয় নিশ্চিত হয় জাতীয় দলের। মূলত এশিয়ান গেমস সামনে রেখে জাতীয় দল প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, এশিয়া কাপ হকিকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছে জুনিয়ররা।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026