বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 15, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

স্পেনে ভূমিকম্প

Published: August 15, 2026 at 01:19 PM
স্পেনে ভূমিকম্প

দক্ষিণ স্পেনের গ্রানাডা শহরে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার রাত ১টার কিছু পরে আলহেনডিন মেট্রোপলিটন এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল টিভিই এই জনপ্রিয় পর্যটন শহরের রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে এবং কিছু গাড়ির ক্ষতি হতে দেখিয়েছে। আন্দালুসিয়ার জরুরি পরিষেবা ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের উপ-সভাপতি আন্তোনিও সানজ ক্যাবেলো শনিবার এক্স-এ একটি পোস্টে জানিয়েছেন, কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। তিনি বলেন, “আপনি যদি গ্রানাডায় থাকেন, ভূমিকম্প অনুভব করে থাকেন, সুস্থ থাকেন এবং আপনার বাড়ির কোনো ক্ষতি না হয়ে থাকে, তবে শান্ত থাকুন এবং অপ্রয়োজনে ভবনে প্রবেশ ও প্রস্থান করা থেকে বিরত থাকুন। রাস্তায়, ভবনের সম্মুখভাগ, কার্নিস, বারান্দা, দেয়াল এবং অন্যান্য যেসব অংশ ভেঙে পড়তে পারে, সেগুলো থেকে দূরে থাকুন।