বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 14, 2026
খেলাধুলা
খেলাধুলা

মিরাজ-হাসানের দৃঢ়তায় চালকের আসনে বাংলাদেশ

Published: August 14, 2026 at 12:52 PM
মিরাজ-হাসানের দৃঢ়তায় চালকের আসনে বাংলাদেশ

  অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে দারুণ জবাব দিয়েছে টাইগাররা। তানজিদ হাসানের সেঞ্চুরি, মমিনুলের হকের ৪৯ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের পর হঠাৎ ব্যাটিং ধসে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের দৃঢ়তায় সেই চাপ সামলে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। দ্বিতীয় দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে। মেহেদী হাসান মিরাজ ৭৩ বলে ৩২ রান করে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে ক্রিজে থাকা হাসান মাহমুদ ৭৬ বলে করেছেন ১৩ রান। ফলে স্বস্তি নিয়েই দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।