সালটা ২০০৩। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটা একদমই তরুণদের মতোই। ক্রিকেটবিশ্বের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে খালেদ মাহমুদ সুজনরা দুই ম্যাচ সিরিজের দুটোতেই হেরেছিল ইনিংস ব্যবধানে। সিরিজের প্রথম টেস্টে টাইগারদের হারটা ইনিংস এবং ১৩২ রানে। সে বছরের ১৮ জুলাই প্রথম টেস্টের প্রথম দিনের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়াহ। ব্যাটিংয়ে নেমে ম্যাকগ্রা-ব্রেট লিদের সামনে দিশেহারা হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, সেই সঙ্গে সুজনরা খেলতে পারেননি প্রথম দিনের দুই সেশনও। মাত্র ৪২.২ ওভার ব্যাট করতে পেরেছিল বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে সফরকারীরা তুলেছিল মাত্র ৯৭ রান। ২৩ বছর পর যেন সেই প্রথম টেস্টের প্রথম দিনের প্রতিশোধই নিল বাংলাদেশ! ডারউইন টেস্টের প্রথম দিনে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। স্বাগতিকরা কোনোমতে দুই সেশন পার করলেও অলআউট হয়েছে দ্রুতই। তাদের ইনিংস থেমেছে ১৯৮ রানে। অস্ট্রেলিয়া খেলতে পেরেছে মাত্র ৫৩ ওভার। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ ঢের এগিয়ে রয়েছে। অজিদের করা ১৯৮ রানের জবাবে প্রথম দিনের তৃতীয় সেশনে ব্যাট করেছে টাইগাররা। মাত্র ১ উইকেট হারিয়ে সফরকারীরা তুলেছে ৯৬ রান। দিন শেষে ৩২ রানে তানজিদ হাসান ও ৩৫ রানে মুমিনুল হক অপরাজিত রয়েছেন। আর বাংলাদেশ পিছিয়ে রয়েছে ১০২ রানে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 13, 2026
খেলাধুলা
ডারউইন টেস্টে ২৩ বছর পর অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব বাংলাদেশের
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026