মাঠে তখন অস্ট্রেলিয়ার বিপর্যয় সামলানোর দায়িত্ব স্টিভ স্মিথের কাঁধে। কিন্তু ব্যাটিংয়ের মাঝপথে সাইটস্ক্রিনের সমস্যায় খেলা থামাতেই গ্যালারি থেকে ছুটে আসে ক্ষুদ্ধ এক মন্তব্য। ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে স্মিথ যখন অস্ট্রেলিয়ার ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করছেন, তখন কিছুক্ষণের জন্য সাইটস্ক্রিনের সমস্যায় খেলা বন্ধ হয়ে যায়। অপেক্ষায় সময় বাড়তেই এক দর্শক আর ধৈর্য রাখতে পারেননি। ফক্স ক্রিকেটের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে সেই দর্শককে রীতিমতো ক্ষুব্ধ এবং মজার সুরে স্মিথকে বলতে শোনা যায়, ‘ওই বলটা মারো, স্মাজ! প্রিন্সেস সেজো না। স্টিভ, তুমি খেলার চেয়ে বড় নও, এটা মেনে নাও। স্মিথের ডাকনাম ‘স্মাজ’। আর তাকে ‘প্রিন্সেস’ বলে কটাক্ষ করার এই দৃশ্যই পরে আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচের মূল গল্প অবশ্য গ্যালারির এই মজার মুহূর্ত নয়। প্রথম দিন থেকেই বাংলাদেশের পেসাররা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে চাপে রেখেছেন। তাদের গতি ঝড়ে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 13, 2026
খেলাধুলা
ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান দর্শক স্মিথকে বললেন তুমি খেলার চেয়ে বড় নও
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026