বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 13, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

শিগগিরই ব্রিকস ব্যাংকে যোগ দিচ্ছে ইরান

Published: August 13, 2026 at 10:36 AM
শিগগিরই ব্রিকস ব্যাংকে যোগ দিচ্ছে ইরান

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ‘ব্রিকস’ প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছে ইরান। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস অর্থমন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।ইরানের ওপর বর্তমানে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে এখন পর্যন্ত কোনও শান্তি চুক্তিতে পৌঁছাতে পারেনি দেশটি। ফলে ডলারভিত্তিক বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বাইরে বিকল্প আর্থিক মাধ্যম অনুসন্ধানে তেহরানের আগ্রহ আরও জোরালো হয়ে উঠেছে। উন্নয়নশীল অর্থনীতিগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ২০২৪ সালে প্রসারিত হওয়া ব্রিকস জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় ইরান। এরপর থেকেই তেহরান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য পদ ও শেয়ারহোল্ডার হওয়ার ইচ্ছা স্পষ্ট করে আসছিল। অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে ২০১৫ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এনডিবি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি তাদের পরিধি বাড়িয়েছে এবং ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ অন্যান্য উদীয়মান অর্থনীতিকে এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি বলেন, ব্রিকস সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা। আমাদের দেশ খুব শীঘ্রই এই ব্যাংকের সদস্য হতে যাচ্ছে।