মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 11, 2026
August 11, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে ৫৬টি ভারতীয় চোরাই স্মার্টফোনসহ আটক ৩

Published: August 11, 2026 at 02:44 PM
শিবগঞ্জ সীমান্তে ৫৬টি  ভারতীয় চোরাই স্মার্টফোনসহ আটক ৩

শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৮  লক্ষ টাকা মূল্যের ৫৬ টি চোরাই ভারতীয় স্মার্টফোন ও একটি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটকরা হলেন- শিবগঞ্জের সোনামসজিদ শিয়ালমারা গ্রামের সহিমুদ্দিনের ছেলে সানাউল্লাহ, একই গ্রামের আবু সাঈদের ছেলে হারুন অর রশিদ এবং মৃত আশরাফুল ইসলামের ছেলে ইয়াসিন আলী। বিজিবি জানায়, গতকাল  রাত সাড়ে ৯টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহলদল গোপন খবরের ভিত্তিতে দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিনপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ভারতীয় স্মার্টফোন ও একটি মোটরসাইকেলসহ ওই ৩ জনকে আটক করা হয়।  আজ সকালে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী  অভিযানটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।