যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টার। মঙ্গলবার কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের উদ্দেশে যাওয়ার সময় কোলাঘাটের বলাকা মঞ্চের মাঠে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি। পশ্চিম মেদিনীপুরের একটি হেলিপ্যাডে হেলিকপ্টারটি অবতরণের কথা ছিল। সেখানে নামার আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ঝুঁকি না নিয়ে কোলাঘাটে হেলিকপ্টারটি নামানো হয়। পরে সেখান থেকে সড়কপথে গাড়িতে করে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। তাঁকে শ্রদ্ধা জানাতেই কেশপুরের মোহবনিতে ক্ষুদিরামের জন্মভিটে ও বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। সেই কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে হেলিকপ্টারে রওনা দিয়েছিলেন তিনি। তবে আচমকা কোলাঘাটে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার জরুরি অবতরণ করায় প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়। ঘটনাটি ঘিরে রাজ্যবাসীর মধ্যেও উদ্বেগ তৈরি হয়।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 11, 2026
আন্তর্জাতিক
যান্ত্রিক ত্রুটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হেলিকপ্টারের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026