বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 10, 2026
খেলাধুলা
খেলাধুলা

প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিলো মালাউই

Published: August 10, 2026 at 09:57 AM
প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিলো মালাউই


নারী আফ্রিকা কাপ অব নেশনসের প্রথম আসরেই ইতিহাস রূপকথার জন্ম দিলো মালাউই। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ঘানাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির সেমিফাইনালে উঠেছে ‘দ্য স্কর্চার্স’। একই সঙ্গে এই জয়ের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে তারা। ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া ৩২ দলের বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে আফ্রিকা থেকে চার দল। তাদের একটি মালাউই। তারা আলজেরিয়া, ক্যামেরুন ও মরক্কোর সঙ্গে যোগ দিয়েছে। আফ্রিকা কাপ অব নেশনসে চার কোয়ার্টার ফাইনালজয়ী দল সরাসরি বিশ্বকাপে খেলবে।