প্রস্তুতি ম্যাচের শেষ দুই দিন মাঠের বাইরে ছিলেন তাইজুল ইসলাম। ব্যাটিংয়ের সময় বোলিং ফিঙ্গারে বলের আঘাত লাগার পর তার আঙুলে ব্যান্ডেজ করা হয়েছিল। সেই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল সিরিজের প্রথম টেস্টে এই বাঁহাতি স্পিনারকে পাওয়া যাবে কি না, তা নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা। তবে ডারউইনের সেই শঙ্কা আপাতত কেটে যাচ্ছে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এসেছে স্বস্তির খবর-তাইজুলের চোট গুরুতর নয় এবং হাতে থাকা সময়ের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, তাইজুলের ব্যথা ও ফোলা দুটোই কমেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হতে এখনো পাঁচ দিন বাকি থাকায় তাঁকে নিয়ে আশাবাদী ফিজিও। আজ অস্ট্রেলিয়া থেকে বিসিবির ভিডিও বার্তায় বায়েজিদুল বলেন, ‘তাইজুল গত পরশু ব্যাটিংয়ের সময় যে ব্যথা পেয়েছিল, সে ব্যথা অনেকটাই কমে গেছে। ফোলা এবং ব্যথা দুইটাই কমেছে। মূল সিরিজ শুরুর আগে আরও পাঁচ দিন বাকি আছে। আমি আশা করছি এই সময়ের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তাইজুলের চোটের খবরটি বাংলাদেশের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল অন্য একটি কারণেও। প্রস্তুতি ম্যাচে দলের ব্যাটিং যখন একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছিল, তখন প্রথম ইনিংসে শেষ দিকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি দিয়েছিলেন এই স্পিনার। প্রথম ইনিংসে বাংলাদেশের টপ ও মিডলঅর্ডারের ব্যর্থতার পর মিরাজের সঙ্গে তাইজুলের ৩০ রানের জুটি দলকে ২৬৩ রানে পৌঁছাতে সাহায্য করে। অষ্টম ব্যাটার হিসেবে ১০ রান করে আউট হন তিনি। রান সংখ্যার বিচারে সেটি হয়তো বড় কোনো ইনিংস নয়, কিন্তু ম্যাচের পরিস্থিতি বিবেচনায় জুটিটির মূল্য ছিল যথেষ্ট। অথচ সেই ব্যাটিংয়ের সময়ই আসে বিপত্তি। একটি ডেলিভারি সরাসরি আঘাত করে তার বোলিং ফিঙ্গারে। চোটের জায়গায় ব্যান্ডেজ করার পর আর মাঠে নামেননি তাইজুল। তাঁর জায়গায় বদলি হিসেবে খেলানো হয় মুশফিক হাসানকে। বাংলাদেশের জন্য তাইজুলের সুস্থ হয়ে ওঠাটা গুরুত্বপূর্ণ। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে দুই টেস্টের সিরিজে স্পিন বিভাগে তার অভিজ্ঞতা বড় সম্পদ হতে পারে। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং যে চিত্র দেখিয়েছে, তাতে বোলিং বিভাগকে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় ইনিংস ও ৩৮ রানে। ফলে মূল টেস্টের আগে ব্যাটিং নিয়ে যেমন প্রশ্ন তৈরি হয়েছে, তেমনি বোলিং আক্রমণেও অভিজ্ঞদের উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই জায়গায় তাইজুলকে হারানো বাংলাদেশের জন্য বাড়তি ধাক্কা হতে পারত। তবে আপাতত সেই আশঙ্কা নেই বলেই মনে হচ্ছে। হাতে থাকা পাঁচ দিন তার পুনর্বাসন ও প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দিচ্ছে। ১৩ আগস্ট ডারউনেই শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এদিকে প্রস্তুতি ম্যাচে ৫৪ রানের ব্যাটিং ধস বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা হয়ে এসেছে। এর মধ্যেই তাইজুলের আঙুলের চোট যোগ করেছিল নতুন দুশ্চিন্তা। তবে টেস্ট শুরুর পাঁচ দিন আগে সেই দুশ্চিন্তার জায়গায় এখন স্বস্তি ফিরেছে কিছুটা!
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 08, 2026
খেলাধুলা
তাইজুলের আঙুলে বলের আঘাত যা জানালেন ফিজিও
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026