আশঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারবেন না সাই সুদর্শন। গোড়ালির চোট পুরোপুরি সেরে না ওঠায় ভারতীয় দলের এই বাঁহাতি ব্যাটারকে সিরিজ থেকে ছিটকে যেতে হলো। বুমরাহর পর সুদর্শনের ছিটকে যাওয়া নতুন করে চিন্তা বাড়িয়েছে ভারতীয় শিবিরে। গত ৪ আগস্ট দলের বাকি সদস্যরা শ্রীলঙ্কায় গেলেও, তখন যাননি সুদর্শন। বেঙ্গালুরুর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সেই (সিওই) ছিলেন তিনি। পরিকল্পনা ছিল, ফিটনেস পরীক্ষায় পাস করে প্রথম টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু চোট পুরোপুরি ভালো না হওয়ায় সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল। শনিবার বিসিসিআই আনুষ্ঠানিকভাবে সুদর্শনের ছিটকে যাওয়ার খবর জানিয়েছে। সুদর্শনের অনুপস্থিতি ভারতের ব্যাটিং অর্ডারেও প্রভাব ফেলবে। টেস্ট দলে গৌতম গম্ভীর সাধারণত তাকে তিন নম্বরে খেলান। ফলে তার জায়গায় কাকে নেওয়া হবে, তা নিয়ে নতুন করে ভাবতে হবে কোচ গম্ভীর ও অধিনায়ক শুবমান গিলকে।সুদর্শনের বিকল্প হিসেবে কাউকে শ্রীলঙ্কায় পাঠানো হবে কি না, সে বিষয়ে অবশ্য বিসিসিআই এখনো কিছু জানায়নি। তবে বিকল্প হিসেবে দুটি নাম শোনা যাচ্ছে সরফরাজ খান ও শেখ রশিদ। সরফরাজ গত এক সপ্তাহ ধরে সিওইতে রয়েছেন। বারবার দলে সুযোগ না পাওয়ার হতাশার কথাও শনিবারই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি। অন্যদিকে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া শেখ রশিদকেও সিওইতে ডেকে পাঠানো হয়েছে। ফলে সুদর্শনের বিকল্প হিসেবে এই দুজনের যেকোনো একজনকে মূল দলে যুক্ত করা হতে পারে।
শিরোনাম
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা মেশেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
হঠাৎ পায়ের পেশিতে টান ধরলে কী করবেন
আমার সঙ্গে বিয়ে নয় হয়তো স্বপ্নের বাসর হয়েছিল শাবনূর
আপনি আমার পিতার মতো মিঠুনের অসুস্থতায় দেবের আবেগঘন পোস্ট
ত্যাগ-সংগ্রাম প্রজন্মকে অনুপ্রেরণা দেবে আসিফ আকবর
এমন ভুল না করলেও পারতাম অতীত নিয়ে শাকিব খান
মোটা অঙ্কের টাকার বিনিময়েও আলভারেজকে ছাড়বে না অ্যাটলেটিকো
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
Aug 08, 2026
হঠাৎ পায়ের পেশিতে টান ধরলে কী করবেন
Aug 08, 2026