বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 08, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিরাপত্তার নতুন সমীকরণ

Published: August 08, 2026 at 11:37 AM
মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিরাপত্তার নতুন সমীকরণ


আঞ্চলিক সংঘাতের আশঙ্কায় মধ্যে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিত্র ৩ সুন্নি মুসলিম দেশ নিজেদের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে। এই প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূ-রাজনীতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধের প্রভাবে অঞ্চলের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ব্যবস্থার দিকে ঝুঁকছে। গতকাল সৌদির পবিত্র নগরী মক্কায় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নামে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা বাকি সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।