বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 08, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিশ্বকাপে মাঝে মেসিকে হত্যার হুমকি, ঝুঁকিতে ছিলেন রোনালদোও

Published: August 08, 2026 at 11:36 AM
বিশ্বকাপে মাঝে মেসিকে হত্যার হুমকি, ঝুঁকিতে ছিলেন রোনালদোও

 

 মাঠে ফুটবল আর গ্যালারিতে উন্মাদ নাচ; বিশ্বকাপের মূল আকর্ষণ এটাই। তবে সব আলো আর করতালির পেছনে এবার খেলা চলেছে অন্য এক অদৃশ্য লড়াইয়ের। প্রতিপক্ষের ডিফেন্ডারদের পাশাপাশি ফুটবল তারকাদের লড়তে হয়েছে সন্ত্রাস ও নিরাপত্তাঝুঁকির মতো ভয়ংকর শত্রুর বিরুদ্ধে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ইনফরমেশন ডট ইএস’-এর বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে রেফারি ও সাধারণ খেলোড়াও বাদ যাননি এই হুমকির তালিকা থেকে। মার্কিন পুলিশের ফাঁস হওয়া এক বিস্ফোরক নিরাপত্তা নথিতে উঠে এসেছে বিশ্বকাপ চলাকালীন তারকাদের ঘিরে তৈরি হওয়া এসব ভয়াবহ পরিস্থিতির কথা। সেখানে বোমা হামলা, অস্ত্র নিয়ে স্টেডিয়ামে ঢোকার চক্রান্ত থেকে শুরু করে আত্মঘাতী হামলার মতো একাধিক হুমকির তথ্য রয়েছে।