বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 04, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় তীব্র দাবদাহে ১৬ জনের মৃত্যু

Published: August 04, 2026 at 10:49 AM
দক্ষিণ কোরিয়ায় তীব্র দাবদাহে ১৬ জনের মৃত্যু


তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ুং জানিয়েছেন, তার দেশে রেকর্ড দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এই দাবদাহে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সহায়তা আরও জোরদার করার জন্য কর্তৃপক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, আজ মন্ত্রিসভার এক বৈঠকে লি জনগণের দৈনন্দিন জীবন সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আর শীতাতপ নিয়ন্ত্রণের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা পরীক্ষা করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।