বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 04, 2026
খেলাধুলা
খেলাধুলা

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ দক্ষিণ আফ্রিকার মাইকেল স্মিথ

Published: August 04, 2026 at 10:48 AM
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ দক্ষিণ আফ্রিকার মাইকেল স্মিথ


টানা পরাজয় আর সাম্প্রতিক ব্যাটিং বিপর্যয়ের বৃত্ত থেকে বের হতে এবার বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ব্যাটিং স্তম্ভকে নতুন করে শক্ত ভিত দিতে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ মাইকেল স্মিথের হাতে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে পিসিবি। ৪৬ বছর বয়সী এই প্রোটিয়া কোচ লাল ও সাদা দুই সংস্করণের ক্রিকেটেই পাকিস্তান জাতীয় দলের নতুন ব্যাটিং রূপকার হিসেবে কাজ করবেন। সম্প্রতি তারোবায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ধসে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর একজন টেকনিক্যালি সমৃদ্ধ ব্যাটিং কোচের দাবি আরো জোড়ালো হয়।