শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেলো ভারত। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সিরিজ থেকে ছিটকে গেছেন দলের পেস আক্রমণের মূল ভরসা জসপ্রীত বুমরা। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হাঁটুতে চোট পান ৩২ বছর বয়সী এই পেসার। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। গত জুনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রামে রাখা হয়েছিল তাকে। শ্রীলঙ্কা সিরিজের দলে তার নাম থাকলেও বেঙ্গালুরুর বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত দেওয়া ছিল। তবে জানা গেছে, লর্ডসে অনুষ্ঠিত ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় পাওয়া আঘাত থেকে সেরে ওঠার পথে পুনর্বাসনের সময়ও হাঁটুতে অস্বস্তি অনুভব করেন তিনি। শেষ পর্যন্ত তাকে স্কোয়াড থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই ধাক্কা ভারতের টেস্ট দলের জন্য বড় ক্ষতি বলেই মনে করা হচ্ছে। গত দুই বছরে ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজ হেরেছে ভারত। দেশের বাইরেও দলের পারফরম্যান্স ছিল ওঠানামার মধ্যে। বর্তমানে আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বুমরার কাজের চাপও সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পিঠে চোট পাওয়ার পর থেকেই তার খেলার সূচি সীমিত রাখা হয়েছে।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
August 02, 2026
খেলাধুলা
শ্রীলঙ্কা সিরিজের আগে দুঃসংবাদ শুনলো ভারত
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026