বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 01, 2026
খেলাধুলা
খেলাধুলা

২৩ বছর পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ

Published: August 01, 2026 at 11:34 AM
২৩ বছর পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ

 

২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ায় লাল বলের টেস্ট  সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। স্বাগতিকদের বিপক্ষে ২ টেস্টের সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। গতকাল রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে প্রথম বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেয়। এই বহরে ছিলেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তানজিদ হাসান তামিম, অমিত হাসানসহ কয়েকজন ক্রিকেটার। তাদের সঙ্গে গেছেন প্রধান কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এবং দলের সাপোর্ট স্টাফের সদস্যরা। বাকি সদস্যরা পৃথক ফ্লাইটে পরে দলের সঙ্গে যোগ দেবেন।