বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 31, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা

Published: July 31, 2026 at 12:31 PM
বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা


ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হুমকির মধ্যেই সৌদি আরবের নেতৃত্বে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট গঠন করা হয়েছে। লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরের মতো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথগুলোতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামের এই জোটটি মূলত যৌথ সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার একটি প্রতিরক্ষামূলক অবকাঠামো হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক পণ্য পরিবহনের অন্যতম প্রধান রুট এই অঞ্চলটি সাম্প্রতিক সময়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।