বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 31, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসে শাস্তি বাড়িয়ে ভারতে নতুন বিল পাস

Published: July 31, 2026 at 12:30 PM
ভারতে প্রশ্নফাঁসে শাস্তি বাড়িয়ে ভারতে নতুন বিল পাস


পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য শাস্তি বাড়ানোর লক্ষ্যে নতুন একটি বিল পাস করেছে ভারতের সংসদ। তরুণদের নেতৃত্বাধীন গণআন্দোলন এবং ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এই পদক্ষেপ নেওয়া হলো। আজ এ তথ্য জানিয়েছে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল পাস হওয়া এই বিলে প্রশ্নফাঁসে জড়িতদের সর্বোচ্চ কারাদণ্ড দ্বিগুণ করে ১০ বছর এবং সর্বোচ্চ জরিমানা বাড়িয়ে ১ মিলিয়ন ডলারের বেশি করার বিধান রাখা হয়েছে। এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা কঠোর শাস্তির এই প্রস্তাবে অনুমোদন দেয়। এরপর গত বুধবার বিলটি সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাস হয়। গতকাল দীর্ঘ বিতর্কের পর উচ্চকক্ষ রাজ্যসভাতেও কণ্ঠভোটে এটি অনুমোদন পায়।